Posts

Showing posts with the label #সুবোধকুমারশীট

পানীয় বিরল - সুবোধ কুমার শীট

Image
অবসান হইতেছে অমৃত তরল চারিদিকে হাহাকার পানীয় বিরল!  বারংবার অপচয় নিস্তেজ চেতনা প্রাণবন্ত রসদের নির্মম বেদনা!  হেঁসেলের, বাথরুমে, কৃষিতে, রাস্তায় অবহেলা মানবতা আগামী সস্তায়!  আকাশের ঝরঝরা অকাল দিঘির পুষ্করিণী অনুর্বর প্রাসাদ নিবিড়। জাগরণে অসফল মানব জাতির তামসিক হাবুডুবু প্রজন্ম গতির। নিদ্রোত্থিত! নিদ্রোত্থিত! কামনা জাগায়ে অপচয়ে প্রতিজ্ঞায় পানীয় বাঁচায়ে। অবহেলা অযথায় সজাগ স্মরণ জাগরূক শঙ্খনাদে করবো বরণ। রচনাকাল - নিজ বাসভবন  ২০/০৭/২০২০ দুপুর - ০১:১৫

ভয় নয় প্রিয়ে - সুবোধ কুমার শীট

Image
মাঝে মাঝে তাকে দেখা              সেই নিয়ে কাব্য লেখা।  খুব প্রেম তাকে করি              মোর তুমি সহ-চরী।  বহু কথা আছে জমা              বলি তবে প্রিয়-তমা।  যত আমি দেখি শুধু              শান্তি হেন অশ্রু মধু।  ম্লান মনে তৃপ্তি জাগে!               বাধা সব শূন্য লাগে।  করি প্রেম অন্তঃ দিয়ে              তুমি রবে মোর প্রিয়ে।  রুদ্ধ শ্বাস কোলাহল!               ভয় হোক মনোবল।  সুখ এলে তুমি নিয়ো              দুঃখ হলে মোরে দিয়ো।  দৃঢ় হচ্ছে সৃষ্টি পথ   ...

নিজেকে জানো - সুবোধ কুমার শীট

Image
অপরের সাথে সর্বদা লড়েছি নিজেকে না জেনে ভুল যে করেছি। প্রেম, বন্ধু সব আজ হারিয়েছি এ অজানা পথে একা দাঁড়িয়েছি। দিশে হারা পথে কেউ নেই আর! নিজেকেই নিজে হতে হবে পার।  সদাই নিজেকে জানতে যে হবে অন্তরের শক্তি সদা সঙ্গে রবে। বুঝিনি সদাই আছো তুমি কাছে পেয়েছি তোমায় রেখে সব পাছে। নিজের হৃদয়ে ডুব যে দিয়েছি তাই আজ শুধু নিজেকে পেয়েছি। সব ত্যাগ করে মনে শক্তি আনো ভালো করে আরো নিজেকেই জানো। রচনাকাল -  নিজ বাসভবন ১৬/০৭/২০২০  দুপুর-১২:২৩

প্রকাশ হোক প্রেম - সুবোধ কুমার শীট

Image
এই পচা, দ্বার খুলে দে, আজ বড্ড যে গরম ‘যাই বাবু, হ্যাঁ ঠিকই তো, আজ রোদ যে চরম। বাবু বাবু, কি লিখছেন? কাউকে নিয়ে কবিতা’?  হ্যাঁ বাবা হ্যাঁ, সেই যে তোর প্রাণপ্রিয়া সুনন্দিতা। ‘আচ্ছা বাবু, প্রাণপ্রিয়া কে, কেন করেননি বিয়ে’?  শুন তবে, কি হয়েছিল? গল্প বলি ওকে নিয়ে। জানি না যে, আমার মতো সে ভালো বেসেছে কিনা ছোটো থেকে পছন্দ করি, কিন্তু বলতে পারি না! ভেবে থাকি, সব বলবো, আসবে সঠিক ক্ষন   ভাবিনি যে অজান্তে আমি, নিয়েছি না বলার পণ। সদা দেখি, দূর থেকেই, আজও যে দেখি তাই একা আছি! তোর হৃদয়ে, আজও সে পাশে নাই। আছে শুধু, স্মরণ স্মৃতি অনুভবে সুপ্ত আলো;  এই পচা! কি ভাবছিস? কাউকে বাসিস ভালো? মাথা নিচু! কিছু তো বল? আমি যে বন্ধুর মতো না বললে, বুঝবো টা কি? তোর যে কোথায় ক্ষত? সঙ্গে আছি, আমায় বল, ‘হ্যাঁ বাবু হ্যাঁ, ভালোবাসি’  আরে পচা, কেন অপেক্ষা বল নামটি কি? ‘হাসি’। বাঃ সুন্দর! কালকে যাবো, আজ রাতে পাঠা মাংস  আজ তোকে, দিলাম আমি সাহসের আধা অংশ। দেখ পচা, আমরা এক, তোরে যে দেখে সবাই আমি সুপ্ত, তোর দ্বারাই- দেখি, চিনি, বুঝি তাই। প্ল...

মাগো - সুবোধ কুমার শীট

Image
এই মায়াপুরীতে সবাই আছে মাগো, শুধু আজ আমি একা!  জন্মে উনিশ বছর স্নেহের পরশ, মায়ের এ ছোট্ট খোকা স্মরণ নেই যে আজ মা তোমার প্রেম, আছে শুধু স্মৃতিশূন্য  খোকা থেকে আজ যে প্রাপ্তবয়স্ক মাগো, ও তোমার স্নেহে পূর্ণ  তোমরা সবই দিয়েছো উজান করে, পূর্ণ আমি তার বলে তবু কেন আপন লাগে যৌবন প্রেম? কেন যায় মন গলে?  কোন মায়ায় স্মৃতি হরণ এ বয়সে, বিভেদ সম্পর্কে আনে মাগো বুঝি না যে এরূপ কেমন প্রেম? কেন যে এ মন টানে  মাগো ভুল করেছি জীবনে বড়ো ভুল, আজ আমি বহু দূরে  তোমরা বসে আছো আমার পথ চেয়ে, সদা মোরে ক্ষমা করে আজ আমি হতভাগা আছি সদা দূরে! যৌবনের মোহে বোকা ও ছেড়ে চলে গেছে অন্যে সাথে সদাই, মাগো আজ আমি একা!  মাগো! দয়া করে ক্ষমা করো সদা মোরে তোমরাই ছোট্ট খোকা। রচনাকাল- নিজ বাসভবন,  ০৯/০৭/২০২০, সন্ধ্যা - ০৭:১২

বিকেলে তুমি - সুবোধ কুমার শীট

Image
বিকেল হলে আমি, দূর হতে শুধু নয়ন ভরে তোমাকে দেখি   ভাবি সামনে পেলে, এগুলো বলবো  তা হৃদয় মাঝে সদা লেখি সেই আজও আমি, রাস্তায় বিকেলে আর দেখি তুমি সাইকেলে!  বেশ দূরেই ছিলে, জানি তুমি হবে! শুধু দেখা হবে কাছে এলে!  তুমি কাছেও এলে, চলেও যে গেলে আঃহা! মৃদু হাসিতে তাকায়ে ভুলে যে গেছি সব, তোমাকে যে দেখে অন্তঃ উল্লাসে স্তব্ধ হৃদয়ে  হয়েও ছিল মনে, ডাকি বারে বারে সাবধানে নিয়ে যাও বোনে!  ক্রিয়া-বিক্রিয়া মনে, সবই ঘটলো প্রকাশ হলো না সেই ক্ষনে! রচনাকাল- নিজ বাসভবন ১০/০৭/২০২০ সন্ধ্যা - ০৭:২১