Posts

Showing posts with the label #সুনন্দিতাকবিতা

ভয় নয় প্রিয়ে - সুবোধ কুমার শীট

Image
মাঝে মাঝে তাকে দেখা              সেই নিয়ে কাব্য লেখা।  খুব প্রেম তাকে করি              মোর তুমি সহ-চরী।  বহু কথা আছে জমা              বলি তবে প্রিয়-তমা।  যত আমি দেখি শুধু              শান্তি হেন অশ্রু মধু।  ম্লান মনে তৃপ্তি জাগে!               বাধা সব শূন্য লাগে।  করি প্রেম অন্তঃ দিয়ে              তুমি রবে মোর প্রিয়ে।  রুদ্ধ শ্বাস কোলাহল!               ভয় হোক মনোবল।  সুখ এলে তুমি নিয়ো              দুঃখ হলে মোরে দিয়ো।  দৃঢ় হচ্ছে সৃষ্টি পথ   ...

প্রকাশ হোক প্রেম - সুবোধ কুমার শীট

Image
এই পচা, দ্বার খুলে দে, আজ বড্ড যে গরম ‘যাই বাবু, হ্যাঁ ঠিকই তো, আজ রোদ যে চরম। বাবু বাবু, কি লিখছেন? কাউকে নিয়ে কবিতা’?  হ্যাঁ বাবা হ্যাঁ, সেই যে তোর প্রাণপ্রিয়া সুনন্দিতা। ‘আচ্ছা বাবু, প্রাণপ্রিয়া কে, কেন করেননি বিয়ে’?  শুন তবে, কি হয়েছিল? গল্প বলি ওকে নিয়ে। জানি না যে, আমার মতো সে ভালো বেসেছে কিনা ছোটো থেকে পছন্দ করি, কিন্তু বলতে পারি না! ভেবে থাকি, সব বলবো, আসবে সঠিক ক্ষন   ভাবিনি যে অজান্তে আমি, নিয়েছি না বলার পণ। সদা দেখি, দূর থেকেই, আজও যে দেখি তাই একা আছি! তোর হৃদয়ে, আজও সে পাশে নাই। আছে শুধু, স্মরণ স্মৃতি অনুভবে সুপ্ত আলো;  এই পচা! কি ভাবছিস? কাউকে বাসিস ভালো? মাথা নিচু! কিছু তো বল? আমি যে বন্ধুর মতো না বললে, বুঝবো টা কি? তোর যে কোথায় ক্ষত? সঙ্গে আছি, আমায় বল, ‘হ্যাঁ বাবু হ্যাঁ, ভালোবাসি’  আরে পচা, কেন অপেক্ষা বল নামটি কি? ‘হাসি’। বাঃ সুন্দর! কালকে যাবো, আজ রাতে পাঠা মাংস  আজ তোকে, দিলাম আমি সাহসের আধা অংশ। দেখ পচা, আমরা এক, তোরে যে দেখে সবাই আমি সুপ্ত, তোর দ্বারাই- দেখি, চিনি, বুঝি তাই। প্ল...

একা লাগেনা ভালো - সুবোধ কুমার শীট

Image
তুমি যে কোথায়?        একা যে লাগেনা ভালো শুধু নেই তুমি!           যেন মন অন্ধে কালো রয়েছে প্রদীপ,         নেই জ্বালানোর আলো তাড়াতাড়ি এসে,            প্রদীপে অমৃত ঢালো তুমি যে কোথায়?        একা যে লাগেনা ভালো। রচনাকাল- নিজ বাসভবন ১২/০৭/২০২০ দুপুর - ০১:২৪

সুনন্দিতা - সুবোধ কুমার শীট

Image
আমি যে জানি না এটি মোহ না প্রেম আমার হৃদয়ে তুমি উজলা হেম। তোমার অন্তরে দেখি আমার ছবি আমার হৃদয়ে তুমি ভাবনা কবি। তোমাকে দেখলে শুধু আমাকে পাই হৃদয়ে হৃদয় ওগো পায় যে ঠাঁই। তুমি যে আছ তিল একটু দূরে যেন ওষ্ঠ থেকে সদা বাঁশির সুরে। কি জানি মধুর এক অনন্য টান তুমি প্রেম্ সুর আর আমি যে গান। যখন শহরেতে ছিলাম আমি অধ্যায়নে হ্যাঁ, দেখেছি অনেক ললনা রূপসী নয়নে।  একটা মুহূর্তে জন্য ওরা পারেনি লোভাতে পারেনি রূপের উষ্ণতায় হৃদয় গলাতে।  শৈশবে সেই দেখা হৃদয় মনে ব্যাকুলতা ধীরে ধীরে বড়ো হয়ে ওঠা হৃদয়ে নন্দিতা।  জানি না কিভাবে জন্ম এই অনুভূতি টান যেন হৃদয়ের ব্যাকুলতা করে খান খান।  কেন জানি প্রেমের মায়ার স্রোতে ভেসে যাই বন্ধুকে নিয়ে বিকেলে আর বাড়িতে যে নাই।  মাঝি হীন তরী মন বলে তোমাকে যে চাই দূর হতে নয় দূরে তারে দেখতে যে পাই।  কখনও ছোট্ট বোন সাথে কিংবা বই হাতে  এরূপ দেখে আমার মন যে উল্লাসে মাতে।  হ্যাঁ, যেন ইচ্ছে করে এখুনি ছুটে যাই কাছে  বলে ফেলি প্রেম্ গান সুর ধরে পাখি গাছে!  ...

বিকেলে তুমি - সুবোধ কুমার শীট

Image
বিকেল হলে আমি, দূর হতে শুধু নয়ন ভরে তোমাকে দেখি   ভাবি সামনে পেলে, এগুলো বলবো  তা হৃদয় মাঝে সদা লেখি সেই আজও আমি, রাস্তায় বিকেলে আর দেখি তুমি সাইকেলে!  বেশ দূরেই ছিলে, জানি তুমি হবে! শুধু দেখা হবে কাছে এলে!  তুমি কাছেও এলে, চলেও যে গেলে আঃহা! মৃদু হাসিতে তাকায়ে ভুলে যে গেছি সব, তোমাকে যে দেখে অন্তঃ উল্লাসে স্তব্ধ হৃদয়ে  হয়েও ছিল মনে, ডাকি বারে বারে সাবধানে নিয়ে যাও বোনে!  ক্রিয়া-বিক্রিয়া মনে, সবই ঘটলো প্রকাশ হলো না সেই ক্ষনে! রচনাকাল- নিজ বাসভবন ১০/০৭/২০২০ সন্ধ্যা - ০৭:২১